কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে জমজমাট সেমিফাইনাল ফুটবল ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে আইকনিক। শক্তিশালী প্রতিপক্ষ আইকনিক ওয়ার্ড-৮ চান্দিশকরা ফুটবল ক্রীড়া সংগঠনকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আইকনিক দল।
ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। শেষ পর্যন্ত প্রতিপক্ষের জালে দুইবার বল পাঠিয়ে ২-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় আইকনিক।
এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয় দলটি। ফাইনালকে ঘিরে এখন থেকেই খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।