শিরোনাম

ছাতকে ছাত্রলীগ নেতা মিফতা উদ্দিন ওয়াহিদ গ্রেফতার

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ছাতকে ছাত্রলীগ নেতা মিফতা উদ্দিন ওয়াহিদ গ্রেফতার ছবি: Collected
ছাতকে ছাত্রলীগ নেতা মিফতা উদ্দিন ওয়াহিদ গ্রেফতার ছবি: Collected

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মিফতা উদ্দিন ওয়াহিদকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ছাতক থানায় দুটি মামলা রয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার রাতের অভিযান। সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় মিফতা উদ্দিন ওয়াহিদকে।

২৫ বছর বয়সী মিফতা উদ্দিন ওয়াহিদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ছাতক থানায় দুটি মামলা রয়েছে।

এর মধ্যে একটি মামলা দায়ের করা হয় ২০২৬ সালের ৯ আগস্ট। ওই মামলায় মারামারি, গুরুতর জখম এবং হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

অন্য মামলাটি দায়ের করা হয় ২০২৪ সালের ১৪ নভেম্বর। এ মামলাতেও মারামারি, অনধিকার প্রবেশ, চুরি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, দুটি মামলাতেই বিভিন্ন ধারায় অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন পিপিএম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে গ্রেফতার আসামিকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL