সংবাদ শিরোনামঃ

চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগের ঝটিকা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগের ঝটিকা কর্মসূচি ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগের ঝটিকা কর্মসূচি ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় থানার প্রায় ২০০ গজ দূরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে।

বুধবার সকালে রাজবন্দিদের মুক্তির দাবিতে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মী পার্থ দাশের নেতৃত্বে মিছিলটি পটিয়া পৌর এলাকার থানা গেটের পশ্চিম পাশ থেকে শুরু হয়ে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আটক নেতাকর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মিছিলে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “বিক্ষোভ মিছিলের ফুটেজ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এলাকার খবর

সম্পর্কিত