শিরোনাম

শোকের ছায়া চাঁদপুরে

সাবেক এমপি ও বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলামের মৃত্যু

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাবেক এমপি ও বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলামের মৃত্যু ছবি: সংগৃহীত
সাবেক এমপি ও বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলামের মৃত্যু ছবি: সংগৃহীত

চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত মুহাম্মদ রফিকুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মুহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৭ এপ্রিল পর্যন্ত। দীর্ঘ সামরিক জীবনের পর অবসর নিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই আসনের মধ্যে ছিল মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা।

সামরিক ও রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিমানবাহিনীর শীর্ষ পদে দায়িত্ব পালনের পর জাতীয় সংসদেও প্রতিনিধিত্ব করেন তিনি। তার মৃত্যুতে সাবেক সহকর্মী, রাজনৈতিক অঙ্গন এবং চাঁদপুরের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বাদ জুমা ঢাকার এয়ারফোর্স মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL