লক্ষ্মীপুর জেলার কমলনগরের কৃতী সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কুরআন, হাজারো আলেমের ওস্তাজ এবং ঐতিহ্যবাহী হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা যায়েদ হোসাইন ফারুকী (রহ.) গতকাল রাতে ইন্তেকালে করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । শোক প্রকাশ ও প্রতিক্রিয়া: তাঁর ইন্তেকালের সংবাদে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সাব এডিটর বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক ও খায়রুল উম্মাহ ট্যুরস এন্ড ট্রাভেলস এর চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ। আজ এক শোকবার্তায় মাওলানা হারুনুর রশিদ বলেন, আমার পরম শ্রদ্ধেয় ওস্তাজ, লক্ষ্মীপুরের দ্বীনি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা যায়েদ হোসাইন ফারুকী (রহ.) এর ইন্তেকালের মর্মান্তিক সংবাদে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর মতো একজন মুখলিস, মুত্তাকি ও মুফাসসিরে কুরআনের বিদায়ে শুধু কমলনগর-লক্ষ্মীপুর নয়, পুরো বাংলাদেশের ইলমি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো, যা সহজে পূরণ হবার নয়। শিক্ষা জীবন ও খেদমত: মরহুম মাওলানা যায়েদ হোসাইন ফারুকী (রহ.) ছিলেন একাধারে একজন প্রাজ্ঞ আলেম, জনপ্রিয় মুফাসসিরে কুরআন ও...