দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ তিন হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। গতকাল ভরিতে বাড়িয়েছিল ৯৮৫৬ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, শুক্রবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২,২৯,৬৬৮ টাকা। যা গতকাল ছিল ২,৩২,৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,১৯,৩৪২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ১,৮৮,৩৭৪ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১,৫৩,৮৪৮ টাকা।
দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা। একই সঙ্গে বাংলাদেশও দক্ষিণ কোরিয়ার ৮৭ শতাংশ পণ্যের জন্য...
চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা ও পরিচালনার রূপরেখা প্রকাশ করেছে বিশ্বের ৬০টিরও বেশি বন্দর ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান এপিএম...
রাজধানীর কাঁচাবাজারে আবারও বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সবচেয়ে বেশি আলোচনায় কাঁচামরিচ, যার দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ১০০ টাকা...
অ্যাপভিত্তিক লেনদেনের অভিন্ন প্ল্যাটফর্ম বাংলা কিউআরে মার্চেন্ট পেমেন্টে বাধ্যতামূলক ১ শতাংশ সার্ভিস চার্জ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের...
সুগন্ধি চালের দাম বাড়ছে, একই সময়ে চলছে রপ্তানির অনুমোদন
দেশের বাজারে সুগন্ধি বা পোলাও চালের দাম বাড়তে থাকলেও রপ্তানির অনুমোদন দেওয়া হচ্ছে দফায় দফায়। গত দুই মাসে কেজিপ্রতি ৫০...
বাংলাদেশি পণ্যে ১০% শুল্ক, চীন-ভিয়েতনামে ১২.৫%
বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার...
আগের হারেই বহাল ২০২৬ সালের বীমা নবায়ন ফি
বীমা কোম্পানিগুলোর জন্য স্বস্তির খবর। ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। নতুন প্রজ্ঞাপনে প্রতি হাজার...
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসকদের ভবিষ্যৎ নিয়ে আজ গভর্নরের বৈঠক
পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া প্রশাসকরা বহাল থাকবেন কি না, সে বিষয়ে...
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার
দীর্ঘ প্রতীক্ষার পর নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন...