শিরোনামঃ

আমানতকারীদের জমাকৃত অর্থ আদায়ে বাংলাদেশ ব্যাংক ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (ILFSL)-এ রক্ষিত ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর)-এর জমাকৃত অর্থ ও অর্জিত মুনাফা পরিশোধের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছেন। মাননীয় বিচারপতি সর্দার মো. রাশেদ জাহাঙ্গীর এবং মাননীয় বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এ আদেশ প্রদান করেন। রিটকারী মোছা. কামরুন নাহার তার আবেদনে উল্লেখ করেন যে, তিনি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডে সংরক্ষিত ILFSL TDR No. 02042/19 এবং ILFSL TDR No. 02043/19-এর বিপরীতে জমাকৃত এফডিআর ও তৎসহ অর্জিত মুনাফা উত্তোলনের জন্য ৮/৯ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের নিকট আবেদন করেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ Financial Companies Act, 2023 অনুযায়ী আইনগত দায়িত্ব পালন করে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় তিনি সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার এবং ইন্টারন্যাশনাল...

গুম অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন অনুমোদন

গুম অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন অনুমোদন

সন্তানকে সম্পত্তি দিলেও জীবনভর ভোগদখলে থাকবেন বাবা-মা

সন্তানকে সম্পত্তি দিলেও জীবনভর ভোগদখলে থাকবেন বাবা-মা