কপোল কিংবা গালে নয়, ঠোঁটে নয়, গলায় নয়, ঘাঁড়েও নয়। পরীক্ষার রেজাল্ট ভালো করলে অতি আবেগে জড়িয়ে ধরা প্রেমিক-প্রেমিকার সঙ্গে পর্যন্ত বেমানান। বাবা-মেয়ের সম্পর্কেও ঠিক একই। বড় জোর মেয়ের মাথায় হাত বুলাতে পারে, মেয়ের মাথা বাবার বুকে রাখতে পারে তবে খুব সাবধানে (না করাই ভালো)।
বাবা মায়ের শুধু উচ্চ শিক্ষায় জ্ঞানী হলেই হবেনা, ধর্মীয় বিধি নিষেধ এবং লিমিটেশন সম্পর্কেও জ্ঞান থাকা জরুরি। আবেগ নয় বিবেকের গুরুত্বও প্রায়োরিটি দিতে হবে।
যে সব কালচারে বাবা মেয়ের পবিত্র বন্ধনের নামে মাখা-মাখি বেশি সেসব সোসাইটিতে অনাচার(incest) বেড়েই চলেছে, বেয়ায়াপনা বাড়তেছে মহামারি আকারে। মেয়ে এডাল্ট হলে বাবার কেয়ারিং বাড়বে, মাখামাখি নয়।
যেই ইসলাম ভাই-বোন কিংবা দুই বোন দশ (১০) বছর হলেই বিছানা আলাদা করার নির্দেশ দিয়েছে, সেই ইসলাম এডাল্ট মেয়েকে বাবা কর্তৃক জড়িয়ে ধরা কেন, ঠোঁটে চুমু খাওয়া চিন্তাও করা যায় না।
বাবা-মায়ের সাথে সন্তানের বন্ধন অত্যন্ত পবিত্র। তার পরেও মেলামেশার ক্ষেত্রে লিমিটেশন ও নিষেধাজ্ঞা আছে। যেমন, একজন প্রাপ্ত বয়স্ক ছেলে মায়ের রুমে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না। বাবা-মা এক রুমে থাকা অবস্থায় বুঝমান সন্তানদের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এ ব্যাপারে সুরা নূরে তিন সময়ের উল্লেখ করে দিয়েছেন; ভোরে, দুপুরে যখন নারী বিশ্রমে থাকে, রাতে যখন নারী নিদ্রা যায়।
ইসলামে হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা(Complete code of life) যার ভিতরে এমন কোন বিষয় নেই যার আলোচনা হয়নি। শুধুমাত্র বয়স ও সময় ভেদে বিধান নিধারণ করে মনে চলা।