শিরোনাম

১১ বছরেই এশিয়ান গেমসে সোনা জিতে চমকে দিল জাপানের ইউকি

খেলা ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
১১ বছরেই এশিয়ান গেমসে সোনা জিতে চমকে দিল জাপানের ইউকি ছবি: সংগৃহীত
১১ বছরেই এশিয়ান গেমসে সোনা জিতে চমকে দিল জাপানের ইউকি ছবি: সংগৃহীত

১১ বছর বয়স। এই বয়সকে পুরোপুরি শৈশব বলা হবে নাকি কৈশোরের শুরু—তা নিয়েই হয়তো মতভেদ থাকতে পারে। তবে এই বয়সেই যদি কেউ মহাদেশীয় ক্রীড়া আসরে সোনা জিতে নেয় তাহলে বিস্মিত হওয়ার যথেষ্ট কারণ থাকে। এশিয়ান গেমসে ঠিক এমনই নজরকাড়া কীর্তি গড়েছে জাপানের ১১ বছর বয়সী গেমার ইউকি কুরিহারা।

ই-স্পোর্টসের পুইও পুইও চ্যাম্পিয়নসে সোনা জিতেছে ইউকি। ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাং দং-শিনের বিপক্ষে শুরুতেই ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছিল সে। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ১০-২ ব্যবধানে জয় তুলে নেয় জাপানের এই খুদে খেলোয়াড়। ইউকিকে এবারের এশিয়ান গেমসের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে মনে করা হচ্ছে।

সোনা জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে ইউকি বলেন তিনি কিছুটা লজ্জা পাচ্ছিলেন। তাই জয়ের পরও মুখের অভিব্যক্তিতে খুব বেশি পরিবর্তন আনতে পারেননি। সোনার পদক হাতে নিয়ে অবশ্য নিজের আনন্দের কথা জানিয়েছেন এই খুদে গেমার। তার কাছে পদকটি সুন্দর চকচকে এবং ভারী। পুইও পুইও চ্যাম্পিয়নস মূলত একটি পাজল গেম। এতে বিভিন্ন রঙের বল একসঙ্গে মিলিয়ে স্ক্রিন থেকে সেগুলো সরিয়ে ফেলতে হয়। ইউকি প্রথম শ্রেণিতে পড়ার সময় থেকেই এই গেম খেলা শুরু করে। পরে প্রতিযোগিতামূলক আসরে অংশ নিয়ে একের পর এক সাফল্য পেতে থাকে।

চলতি বছরের এপ্রিলেই পেশাদার লাইসেন্স পেয়েছে ইউকি। এরপর থেকে নিয়মিত বড় বয়সী প্রতিপক্ষদের হারিয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে আসছে সে। তবে স্কুলের পড়াশোনা অতিরিক্ত ক্লাস এবং ই-স্পোর্টস—সবকিছু একসঙ্গে চালিয়ে যাওয়া সহজ নয় বলেও জানিয়েছিল ইউকি। তারপরও গেমটি খেলতে সে উপভোগ করে। গ্রীষ্মের ছুটিতে আরও বেশি অনুশীলন করে নিজের দক্ষতা বাড়ানোর পরিকল্পনাও ছিল তার।

এশিয়ান গেমসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী পদকজয়ীদের বিষয়ে আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ তথ্য না থাকায় ইউকির কীর্তির সঠিক রেকর্ড নির্ধারণ করা কঠিন। তবে এর আগে ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ইন্দোনেশিয়ার ১২ বছর বয়সী বুঙ্গা নিমাস মেয়েদের স্কেটবোর্ডিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। আর হাংজু এশিয়ান গেমসে ১৩ বছর বয়সী কুই চেনসি মেয়েদের স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে সোনা জিতেছিলেন। সেই তুলনায় ১১ বছর বয়সে ইউকির এই সাফল্য এশিয়ান গেমসের ই-স্পোর্টস ইতিহাসে নিঃসন্দেহে আলোচিত এক ঘটনা।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL