শিরোনাম

২৭ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় বাংলাদেশের

খেলা ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২৭ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় বাংলাদেশের ছবি: সংগৃহীত
২৭ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় বাংলাদেশের ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। একে একে চারটি গোল করে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে হামজা চৌধুরীর দল। ৪-০ গোলের এই জয় শুধু টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থানই শক্ত করেনি, বরং গত ২৭ বছরের মধ্যে দেশের সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়েছে।

ম্যাচের আগে বাংলাদেশের গোল পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। আগের ম্যাচে ভুটানের বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও আক্রমণভাগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ছিল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সেই চিত্র পুরোপুরি বদলে দিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দলটি। প্রথম গোলটি আসে শমিত সোমের পা থেকে। হামজা চৌধুরীর তৈরি করা আক্রমণ থেকে শ্রীলঙ্কার গোলরক্ষক ও ডিফেন্ডারের বাধা পেরিয়ে বল পেয়ে যান শমিত। প্রথম শট আটকে গেলেও ফিরতি শটে জালে বল পাঠান তিনি।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন হামজা চৌধুরী। মোহাম্মদ ইব্রাহিমের কাছ থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে প্রায় এক বছরের গোলখরা কাটান হামজা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। ৫৩ মিনিটে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে তৃতীয় গোলটি করেন ফারহান আলী ওয়াহিদ। একাধিক শ্রীলঙ্কান ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান তিনি।

ম্যাচের শেষ দিকে প্রতি আক্রমণ থেকে চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। গোলরক্ষককে সামনে পেয়ে নিখুঁত চিপ শটে বল জালে জড়ান তিনি। দীর্ঘ ১৩ মাস পর জাতীয় দলের হয়ে গোলের দেখা পান রাকিব। এই জয়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় পায় বাংলাদেশ। পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯৯ সালের পর গত ২৭ বছরে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। পাশাপাশি টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে না দিয়ে রক্ষণভাগের দৃঢ়তাও প্রমাণ করেছে দলটি।

গোল করার সক্ষমতা ও রক্ষণ সামলানোর দক্ষতা—দুই দিকেই উন্নতির ছাপ রেখেছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ বছরের শিরোপা-অপেক্ষা ঘোচানোর স্বপ্ন নিয়ে এখন সামনে এগিয়ে যেতে চায় দলটি।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL