শিরোনাম

এক দিনে ডেঙ্গু আক্রান্ত ১১৪৭ জন, মোট মৃত্যু ২৮৮

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৭ জন।
 

সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৮২২ জন।


এদিন সবেচেয়ে বেশি আক্রান্ত পাওয়া যায় ঢাকা দক্ষিণ সিটিতে ২৮৪ জন। এবং মারা যান একজন। এ ছাড়া সবচেয়ে বেশি মৃত্যু হয় ঢাকা বিভাগে ৩ জন। এবং হাসপাতালে ভর্তি হন ২৬৬ জন। বাকি একজন ডেঙ্গু রোগী মারা যান রাজশাহী বিভাগে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৮৮ জন মারা গেছেন।
 

এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৩৭ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৪০ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ঢাকা বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ১৬ জন ও সিলেট বিভাগে ১ জন ডেঙ্গুতে মারা গেছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL