শিরোনাম

মুফতি ফয়জুল হক জালালাবাদীর সৌজন্য সাক্ষাৎ

বদরুজ্জামান সেলিম সাহেবকে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন ও মোবারকবাদ।

সিলেট প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বদরুজ্জামান সেলিম সাহেবকে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন ও মোবারকবাদ ছবি: সংগৃহীত
বদরুজ্জামান সেলিম সাহেবকে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন ও মোবারকবাদ ছবি: সংগৃহীত

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক পদে নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন

 বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক  বদরুজ্জামান সেলিম জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক পদে অধিষ্ঠিত হওয়ায় ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা।

আমরা বিশ্বাস করি, তাঁর সততা, দক্ষতা, অভিজ্ঞতা, দায়িত্বশীলতা ও দেশসেবার মানসিকতা জালালাবাদ গ্যাসের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সিলেটসহ দেশের বৃহত্তর জনগোষ্ঠীর গ্যাসসেবা নিশ্চিতকরণ, প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে কার্যকর অবদান রাখার ক্ষেত্রে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।

ইসলামী ঐক্যজোট তাঁর নতুন দায়িত্বের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে। মহান আল্লাহ তায়ালা তাঁকে অর্পিত দায়িত্ব আমানতদারিতা, ন্যায়নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করার তাওফিক দান করুন এবং তাঁর মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ সাধন করুন—এই দোয়া করি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL