পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুর ভান্ডারিয়ায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার পবিত্র সিরাতুন নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র সিরাতুন নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, নৈতিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা ইসলামিক জ্ঞান, কুরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহমেদ সোহেল মঞ্জুর সুমন, এমপি, পিরোজপুর-২ এবং মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাসিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, ভান্ডারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মাহমুদুল হাসান, সভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ভান্ডারিয়া উপজেলা শাখা। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন দৈনিক বাংলাদেশ যুগান্তরের সাব এডিটর মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ খায়রুল উম্মাহ ট্যুরস এন্ড ট্রাভেলস এবং...
মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার ২১ সেপ্টেম্বর ফজরের সময় পবিত্র মক্কা নগরীতে শেষ...
বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা, সম্পত্তি হস্তান্তর এবং পারিবারিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে দানপত্র বা ‘হেবা’ দলিল রেজিস্ট্রি নিয়ে জাতীয় সংসদে উত্থাপিত বা...
সিলেট প্রতিনিধি:মুফতী ফয়জুল হক জালালাবাদী মক্কা সুরক্ষা জোটে মুসলিম বিশ্বের ঐক্য—কুরআন-সুন্নাহ, ভূরাজনীতি, অর্থনীতি ও মানবিক সহযোগিতার অপরিহার্যতা ভূমিকা------ মুসলিম...
ওমরাহ এজেন্সির নিবন্ধনে সৌদি দূতাবাসের ৬ শর্ত
ওমরাহ পরিচালনায় বাংলাদেশি এজেন্সিগুলোর নিবন্ধন বা অ্যাক্রিডিটেশন প্রক্রিয়ায় ছয়টি শর্ত আরোপ করেছে ঢাকায় অবস্থিত সৌদি আরবের দূতাবাস। সৌদি দূতাবাসের দেওয়া...