সাগর টিচিং হোম আয়োজিত ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা-২০২৬-এর ফলাফল উপলক্ষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে পরীক্ষায় মেধাতালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি অন্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে সান্ত্বনা পুরস্কারও প্রদান করা হয়।
অনুষ্ঠানে অপরাহ্ন ব্যাচের মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করে লামিয়া, দ্বিতীয় তাহমিনা, তৃতীয় ইরা এবং চতুর্থ স্থান অর্জন করে সালমান। অন্যদিকে নিশীথ ব্যাচে প্রথম স্থান অর্জন করে নিজুম, দ্বিতীয় নাবিলা, তৃতীয় সিনথিয়া এবং চতুর্থ স্থান অর্জন করে আলিফ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাগর টিচিং হোমের শিক্ষক কাজী সাগর। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। কীভাবে পড়াশোনায় মনোযোগী হওয়া, সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত অনুশীলন এবং আত্মবিশ্বাসের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য এখন থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।
মেধাতালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা ক্রেস্ট পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। অন্যদিকে যারা মেধাতালিকায় স্থান অর্জন করতে পারেনি, তাদেরও সান্ত্বনা পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়। আগামী পরীক্ষায় আরও ভালো ফলাফল করার প্রত্যাশা ব্যক্ত করে তাদের পাশে থাকার আশ্বাস দেন শিক্ষক কাজী সাগর।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ, প্রতিযোগিতামূলক মনোভাব ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।