সংবাদ শিরোনামঃ

আগের হারেই বহাল ২০২৬ সালের বীমা নবায়ন ফি

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আগের হারেই বহাল ২০২৬ সালের বীমা নবায়ন ফি ছবি: সংগৃহীত
আগের হারেই বহাল ২০২৬ সালের বীমা নবায়ন ফি ছবি: সংগৃহীত

বীমা কোম্পানিগুলোর জন্য স্বস্তির খবর। ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। নতুন প্রজ্ঞাপনে প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা ফি বহাল রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা গেজেটে জানানো হয়েছে, ২০২৬ সালের নিবন্ধন নবায়নের ক্ষেত্রে বীমা কোম্পানিগুলোকে ২০২৪ সালে অর্জিত প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা হারে ফি দিতে হবে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে এই ফি বাড়িয়ে প্রতি হাজারে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। পরে জুন মাসেও সেই হার কার্যকরের নির্দেশনা দেওয়া হয়। তবে বেসরকারি জীবন ও সাধারণ বীমা কোম্পানিগুলো এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে। তাদের দাবি ছিল, ফি আড়াই গুণ বাড়ানো হলে কোম্পানিগুলোর ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হবে। ১০০ কোটি টাকা গ্রস প্রিমিয়াম অর্জনকারী একটি প্রতিষ্ঠানের নিবন্ধন নবায়ন ফি ১০ লাখ টাকা থেকে বেড়ে ২৫ লাখ টাকায় পৌঁছে যেত।

আরও পড়ুন, 

এ বিষয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনও বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানায়। পরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- আইডিআরএ বিষয়টি পুনর্বিবেচনার সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই সরকার নতুন প্রজ্ঞাপন জারি করে ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি আগের হার, অর্থাৎ প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা বহাল রাখার সিদ্ধান্ত নেয়।

এলাকার খবর

সম্পর্কিত