শিরোনাম

সেপ্টেম্বরের জন্য দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সেপ্টেম্বরের জন্য দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন ছবি: সংগৃহীত
সেপ্টেম্বরের জন্য দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন ছবি: সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বরে ২৪ ডলারের বেশি দরে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সোমবার ২৪ আগস্ট সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

ক্রয়সংক্রান্ত প্রস্তাব অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক প্রতিষ্ঠান পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশনের কাছ থেকে ১৩ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে এক কার্গো এলএনজি কেনা হবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট বা এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৬২৫ মার্কিন ডলার।

এ ছাড়া ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে আরও এক কার্গো এলএনজি কেনা হবে। এই চালানের প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২৪ দশমিক ২৫ ডলার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আন্তর্জাতিক কোটেশন আহ্বানের মাধ্যমে প্রস্তাবটি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে উপস্থাপন করে। সরকারি ক্রয়-বিধিমালা-২০২৫-এর সংশ্লিষ্ট বিধি অনুসরণ করে ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে।

দরদাতাদের প্রস্তাব এবং সুপারিশ করা মূল্য যাচাই-বাছাই শেষে কমিটি দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করে। বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের চাহিদা মেটাতে আমদানি করা এলএনজির ওপর বাংলাদেশের নির্ভরতা রয়েছে। ফলে সেপ্টেম্বরের জ্বালানি চাহিদা পূরণে নতুন করে এই দুই কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL