শিরোনাম

নতুন যুদ্ধ ঠেকাতে বড় সিদ্ধান্ত

নতুন সংঘাত এড়াতে ওয়াশিংটন-তেহরানের সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নতুন সংঘাত এড়াতে ওয়াশিংটন-তেহরানের সমঝোতা ছবি: সংগৃহীত
নতুন সংঘাত এড়াতে ওয়াশিংটন-তেহরানের সমঝোতা ছবি: সংগৃহীত

নতুন করে সংঘাত এড়াতে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতার আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতি আরও বাড়ানোর বিষয়ে দুই দেশ নিজেদের সম্মতির কথা জানিয়েছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১৭ আগস্ট শেষ হওয়ার কথা। এর আগেই যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে সম্মতি জানিয়েছে ওয়াশিংটন ও তেহরান।

মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষই যুদ্ধবিরতির সময়সীমা বাড়াতে রাজি হয়েছে। তবে কত দিনের জন্য মেয়াদ বাড়ানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে। যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা কমাতে বেশ কিছুদিন ধরেই মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছে পাকিস্তান। এর ধারাবাহিকতায় গত এপ্রিল মাসে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে ১৭ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

সমঝোতার মূল লক্ষ্য ছিল স্থায়ী একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রাখা। তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিয়ে মতবিরোধের কারণে আলোচনা বাধাগ্রস্ত হয়। যুদ্ধবিরতির মধ্যেও পরিস্থিতি পুরোপুরি শান্ত ছিল না। ৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনাও ঘটে। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে ইরান কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামে হামলা চালায় বলে জানানো হয়।

এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে দুই দেশের সম্মতি আন্তর্জাতিক মহলে কিছুটা স্বস্তি তৈরি করেছে। তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নিরাপত্তা, নৌচলাচল এবং পারস্পরিক আস্থার প্রশ্নে দুই পক্ষ কতটা সমঝোতায় পৌঁছাতে পারে, এখন সেটিই বড় বিষয়।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL