শিরোনাম

ফ্রান্সে টানা তৃতীয় সপ্তাহে বিক্ষোভ সংঘর্ষে উত্তপ্ত প্যারিস

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ফ্রান্সে টানা তৃতীয় সপ্তাহে বিক্ষোভ সংঘর্ষে উত্তপ্ত প্যারিস ছবি: সংগৃহীত
ফ্রান্সে টানা তৃতীয় সপ্তাহে বিক্ষোভ সংঘর্ষে উত্তপ্ত প্যারিস ছবি: সংগৃহীত

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার সংকটের প্রতিবাদে ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্যারিস ও লিয়নে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে অন্তত ২৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে টানা তৃতীয় সপ্তাহান্তে ফ্রান্সে বিক্ষোভ অনুষ্ঠিত হলো। আন্দোলনে প্রধানত তরুণ ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবস্থাপনা, শিক্ষকসংকট এবং সরকারের প্রতি আস্থাহীনতা থেকে এ আন্দোলনের সূত্রপাত।

বিক্ষোভের আয়োজক তরুণ সংগঠন ও শিক্ষার্থী প্রতিনিধিত্বকারী শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, শনিবারের কর্মসূচিতে দেশজুড়ে প্রায় পাঁচ লাখ মানুষ অংশ নিয়েছেন। এর মধ্যে শুধু প্যারিসেই ছিলেন দুই লাখ। তবে সরকারি হিসাবে বিক্ষোভকারীর সংখ্যা ছিল তিন লাখ ২০ হাজার। রাজধানীতে অংশ নেন প্রায় ৭০ হাজার মানুষ। প্যারিসে শুরুতে শান্তিপূর্ণভাবে মিছিল এগোলেও শেষ পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে ময়লার বিন ও রাস্তার আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশের দিকে বিভিন্ন বস্তু নিক্ষেপ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভ ঘিরে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ ও জেনদারমেরি সদস্য মোতায়েন করা হয়েছিল। এর আগে গত ১৭ অক্টোবরের বিক্ষোভেও পাঁচ লাখের বেশি মানুষ অংশ নিয়েছিলেন বলে সরকারি হিসাবে জানানো হয়। ওই কর্মসূচিও সহিংসতায় রূপ নিয়েছিল এবং প্যারিসে লুটপাটের ঘটনা ঘটেছিল। ফ্রান্সের পাশাপাশি জার্মানি, স্পেন ও ইতালিতেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষা খাতে ব্যয় সংকোচন এবং সরকারি নীতির প্রতিবাদে বিক্ষোভ চলছে। ইউরোপজুড়ে তরুণদের ধারাবাহিক এসব আন্দোলন নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিষয়:

সংঘর্ষ
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL