শিরোনাম

আঞ্চলিক নিরাপত্তায় ইস্তাম্বুলে বসছে সাত দেশের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আঞ্চলিক নিরাপত্তায় ইস্তাম্বুলে বসছে সাত দেশের বৈঠক ছবি: সংগৃহীত
আঞ্চলিক নিরাপত্তায় ইস্তাম্বুলে বসছে সাত দেশের বৈঠক ছবি: সংগৃহীত

আঞ্চলিক সংঘাত নিরসন ও সামুদ্রিক নিরাপত্তা জোরদারে বিশেষ বৈঠকে বসছেন সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার ২৩ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার তুরস্কের একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের আমন্ত্রণে বৈঠকে অংশ নেবেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান এবং যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। তুরস্কের কূটনৈতিক সূত্র জানিয়েছে, আঙ্কারার উদ্যোগে প্রথমবারের মতো এই সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে একসঙ্গে বৈঠকে বসছেন। ইরান, ইয়েমেন ও ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত বৈশ্বিক নৌ-পরিবহন রুট এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন সংকট, হরমুজ প্রণালীর পরিস্থিতি, ইয়েমেনের সাম্প্রতিক ঘটনাবলি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়টিও গুরুত্ব পাবে।

কূটনৈতিক সূত্রের ভাষ্য অনুযায়ী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন। একই সঙ্গে হরমুজ ও বাব আল-মানদেব প্রণালী দিয়ে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় তুলে ধরবেন তিনি। এ ছাড়া তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করার কথা রয়েছে।

বৈঠকে ইউক্রেন যুদ্ধ যাতে কৃষ্ণসাগর অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে তুরস্কের অবস্থানও তুলে ধরবেন হাকান ফিদান। একই সঙ্গে চলমান সংঘাতের কারণে সৃষ্ট আঞ্চলিক নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হতে পারে। বিশ্লেষকদের নজর থাকবে, এই বৈঠক থেকে আঞ্চলিক সংঘাত নিরসন এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথের নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলো কোনো সমন্বিত উদ্যোগে পৌঁছাতে পারে কি না।

বিষয়:

বৈঠক
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL