শিরোনাম

আলজেরিয়ার জাতীয় দিবস উপলক্ষে সাংবাদিক ও ব্যবসায়ীদের মতবিনিময়

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আলজেরিয়ার জাতীয় দিবস উপলক্ষে সাংবাদিক ও ব্যবসায়ীদের মতবিনিময় ছবি: সংগৃহীত
আলজেরিয়ার জাতীয় দিবস উপলক্ষে সাংবাদিক ও ব্যবসায়ীদের মতবিনিময় ছবি: সংগৃহীত

আলজেরিয়ার জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাংবাদিক মো. মোশাররফ হোসাইন রাজু। আলজেরিয়ার জাতীয় দিবসের আগে হোটেল লে মেরিডিয়েন-এর বলরুমে ব্যবসায়ী ও সাংবাদিকদের অংশগ্রহণে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলজেরিয়ার মান্যবর রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দ্য মুসলিম টাইমস পত্রিকার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট এবং দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক মো. মোশাররফ হোসাইন রাজু। এ সময় তাঁদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সাংবাদিকতা এবং বাংলাদেশ ও আলজেরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

অনুষ্ঠানে ব্যবসায়ী ও সাংবাদিকদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যোগাযোগ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ ধরনের আয়োজন বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL