শিরোনাম

দুই স্ত্রীকে নিয়ে দুপুরে খাবার এমপির, এরপরই মিলল দ্বিতীয় স্ত্রীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুই স্ত্রীকে নিয়ে দুপুরে খাবার এমপির, এরপরই মিলল দ্বিতীয় স্ত্রীর মরদেহ ছবি: সংগৃহীত
দুই স্ত্রীকে নিয়ে দুপুরে খাবার এমপির, এরপরই মিলল দ্বিতীয় স্ত্রীর মরদেহ ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরিয়মকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যদের উপস্থিতিতে দরজা ভেঙে মরদেহ নামায়। ঘটনাস্থলে থাকা পুলিশের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, রোববার দুপুরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে খাবার খান। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে তারা আলাদা কক্ষে চলে যান।

পরে বিকেল ৫টার দিকে মরিয়মকে ডাকতে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ পান গাজী নজরুল ইসলাম। দরজা না খোলায় একপর্যায়ে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে মরিয়মকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যদের উপস্থিতিতে মরদেহ নামানো হয়।

তবে মরিয়ম ঠিক কখন মারা গেছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্ত ও তদন্তের পরই মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:

এমপি মরদেহ
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL