শিরোনাম

২০২৬ সালের বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগে চিঠি

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২০২৬ সালের বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগে চিঠি ছবি: সংগৃহীত
২০২৬ সালের বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগে চিঠি ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরে এই অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

রোববার ১ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে অর্থ বিভাগের সচিবের কাছে এ চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। তাদের জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। এ জন্য বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।

অন্যদিকে, বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য চাওয়া হয়েছে ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা। দুই খাত মিলিয়ে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা। চিঠিতে আরও বলা হয়েছে, শিক্ষা খাতের উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করছে।

এ লক্ষ্য বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে এই অর্থ বরাদ্দের আবেদন পাঠানো হলেও জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও কার্যকর হওয়ার সময়সূচি এখনো নিশ্চিত হয়নি।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL