জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। তাঁকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বিএনপি ও দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক ও জাসাস আহবায়ক হেলাল খান সহ নেতাকর্মীরা নিউইয়র্কে অবস্থান করছেন। সোমবার সকালে ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে তাঁর পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে বিএনপি ও জাসাস সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে ওয়াশিংটন ডিসি বিএনপির নেতারা এবং জাসাস আহবায়ক চিত্রনায়ক হেলাল খান নিউইয়র্কে অবস্থান করছেন বলে জানানো হয়েছে। গত শনিবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক প্রস্তুতি সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
জাকির হোসেন বলেন তারেক রহমান নিউইয়র্কে আসছেন জেনে তারা আনন্দিত। প্রধানমন্ত্রী যতদিন নিউইয়র্কে অবস্থান করবেন ততদিন ওয়াশিংটন ডিসি বিএনপির নেতাকর্মীরাও সেখানে থাকার কথা জানান তিনি। প্রস্তুতি সভায় দলের নেতারা তারেক রহমানের সফরকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে নেতাকর্মীদের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হয়।
জাতিসংঘের সাধারণ বিতর্কে আগামী ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ হবে। সফরকালে জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠান ও দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তন অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অগ্রাধিকার তাঁর আলোচনায় গুরুত্ব পেতে পারে। এদিকে নিউইয়র্কে এরই মধ্যে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন প্রস্তুতি কর্মসূচি দেখা গেছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শহরের বাংলাদেশি অধ্যুষিত এলাকাতেও দলটির নেতাকর্মীদের কর্মসূচি চলছে।