সংবাদ শিরোনামঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত, অদূর ভবিষ্যতেই এটি অনুষ্ঠিত হবে।”

এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চান, ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না এবং এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না।

জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত এখতিয়ার। তবে ভারত সরকার তার সফরকে স্বাগত জানাতে প্রস্তুত এবং এ সফরের অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন, “আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা সবাই এ সফরের জন্য অপেক্ষা করছি।”

উল্লেখ্য, গত ১২ জুন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করেন।

এলাকার খবর

সম্পর্কিত