সংবাদ শিরোনামঃ

প্রথমবার ঢাকা সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রথমবার ঢাকা সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর ছবি: সংগৃহীত
প্রথমবার ঢাকা সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর ছবি: সংগৃহীত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

বৃহস্পতিবার দুপুরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গেও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।

ঢাকা সফরের অংশ হিসেবে সার্জিও গোর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। সেখানে রোহিঙ্গা সংকট ও মানবিক পরিস্থিতি সম্পর্কে তিনি সরেজমিনে ধারণা নেবেন। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশে এটি সার্জিও গোরের প্রথম সফর। এ সফরের মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা নেওয়ার চেষ্টা করবেন।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, এই সফর ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বর্তমান অবস্থা মূল্যায়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এলাকার খবর

সম্পর্কিত