সংবাদ শিরোনামঃ

দুই গবেষকের সাফল্যে বাউবির উচ্চশিক্ষায় নতুন অধ্যায়

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুই গবেষকের সাফল্যে বাউবির উচ্চশিক্ষায় নতুন অধ্যায় ছবি: সংগৃহীত
দুই গবেষকের সাফল্যে বাউবির উচ্চশিক্ষায় নতুন অধ্যায় ছবি: সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত হলো নতুন এক মাইলফলক। বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবারের মতো একজন গবেষক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। একই সঙ্গে আরেক গবেষক সফলভাবে এমফিল ডিগ্রি সম্পন্ন করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত থিসিস মূল্যায়ন ও মৌখিক পরীক্ষায় গবেষণা সন্তোষজনক বিবেচিত হওয়ায় বাউবির একাডেমিক কাউন্সিল তাদের গবেষণাকর্ম অনুমোদন দেয়।

স্কুল অব এডুকেশনের গবেষক রোকসানা গুলশান ‘রবীন্দ্রচিঠিতে প্রকৃতি ও আত্মচেতনা’ বিষয়ক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনিই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম পিএইচডি ডিগ্রিধারী। অন্যদিকে, স্কুল অব বিজনেসের গবেষক প্রনব কুমার বৈষ্ণব ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে গ্রিন ম্যানেজমেন্ট প্র্যাকটিস গ্রহণে প্রভাবক’ বিষয়ক গবেষণার মাধ্যমে এমফিল ডিগ্রি অর্জন করেছেন।

বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, নতুন দুই গবেষকের গবেষণাকর্ম উচ্চশিক্ষা, গবেষণা, নীতিনির্ধারণ এবং দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এই অর্জন ভবিষ্যতের গবেষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিষয়:

বাউবি গবেষক
এলাকার খবর

সম্পর্কিত