শিরোনাম

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা ছবি: সংগৃহীত
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা ছবি: সংগৃহীত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। বিউগলে বাজানো হয় করুণ সুর।

শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। শপথের পর রাষ্ট্রপতি হিসেবে এটি ছিল জাতীয় স্মৃতিসৌধে তাঁর প্রথম শ্রদ্ধা নিবেদন। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতির আনুষ্ঠানিক কার্যক্রমে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL