শিরোনাম

পেশাদার মাদক ব্যবসায়ী আলী আকবর কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

নিপা বেগম নিপা বেগম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পেশাদার মাদক ব্যবসায়ী আলী আকবর কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ছবি: বাংলাদেশ যুগান্তর
পেশাদার মাদক ব্যবসায়ী আলী আকবর কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ছবি: বাংলাদেশ যুগান্তর

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র) মোঃ মহরম আলী এর নেতৃত্বে একটি  টিম ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন গোপপাড়া সাকিনস্থ শ্রী শ্রী গোপাল জিউ মন্দীরের সামনে পাকা রাস্তার উপর থেকে  অভিযান পরিচালনা করে একজন পেশাদার মাদক কারবারি কে  সর্বমোট ৬০ (ষাট) পুড়িয়া কথিত হেরোইন  সহ গ্রেফতার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ১।  মোঃ আলী আকবর (৩৫), পিতা-মোঃ ইকবাল কসাই, মাতা- মমতাজ বেগম, সাং-বোরহানীবাগ, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়।  (ক) ০১ (একটি) সাদা পলিজিপারে রক্ষিত মাদকদ্রব্য ৬০ (ষাট) পুড়িয়া হেরোইন, যাহার প্রতিটি পুড়িয়া সাদা কাগজে মোড়ানো ও স্ট্যাপলার পিন দ্বারা আটকানো, যাহা কাগজ ও পিন সহ ওজন (৬০x০.১০)=০৬ (ছয়) গ্রাম, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান (৬০x৩০০)=১৮,০০০/-(আঠারো হাজার) টাক। কেরানীগঞ্জ মডেল  থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL