শিরোনাম

মুগদায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মুগদায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণ ছবি: সংগৃহীত
মুগদায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণ ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অফিসার্স কোয়ার্টারের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে কোয়ার্টারের ফটকসংলগ্ন প্রধান সড়কে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মুগদা থানা পুলিশ জানায়, সন্ধ্যায় দুর্বৃত্তরা বিপিডিবি অফিসার্স কোয়ার্টারের প্রধান ফটকসংলগ্ন সড়কে একটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয় পুলিশ। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে কারা এবং কী কারণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুলিশ। বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL