উমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন দৈনিক বাংলাদেশ যুগান্তরের সাব এডিটর মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ
খায়রুল উম্মাহ ট্যুরস এন্ড ট্রাভেলস এবং খায়রুল উম্মাহ হলিডেস এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক, মানবাধিকারকর্মী ও দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সিনিয়র সাব এডিটর মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ালাইন্সে মক্কাতুল মুকাররামায় হারাম শরীফের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এই সফরে তিনি পবিত্র উমরাহ পালন করবেন এবং ব্যবসায়িক কাজে অংশগ্রহণ করবেন। যাওয়ার পূর্বে তিনি সকল বন্ধুবান্ধব আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী সহ সকলের নিকট দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামীন যেন সফলতা ও সুস্থতার সাথে পবিত্র হজ্ব সহ সকল কার্যক্রমে সফলতা ও বরকত দান করেন।
তিনি বলেন আমি অত্যন্ত সফলতার সাথে আমার দেশের সম্মানিত সকল হাজীদের আল্লাহর ঘরের মেহমানদের সর্বাধিক গুরুত্ব দিয়ে হজ্ব ও পালনে সহযোগিতা করে আসছি। আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাকে এই খেদমতে আজীবন নিয়োজিত রাখেন আমি সকলের নিকটে এই দোয়া প্রার্থনা করছি।