শিরোনাম

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানি আর নেই

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানি আর নেই ছবি: সংগৃহীত
মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানি আর নেই ছবি: সংগৃহীত

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার ২১ সেপ্টেম্বর ফজরের সময় পবিত্র মক্কা নগরীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হারামাইন শরীফাইনের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তার ইন্তেকালের খবর জানানো হয়েছে।

শায়খ ইবরাহিম আল-মাদানি ছিলেন মসজিদুল হারামের মুকাব্বিরিয়ার অন্যতম সদস্য। মুকাব্বিরিয়ায় দায়িত্ব পালনকারী মুয়াজ্জিনরা আজান দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ইমামের তাকবির মুসল্লিদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন। মসজিদুল হারামে নিয়মিত ২৪ জন মুয়াজ্জিন দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে প্রতিদিন ছয়জন পাঁচ ওয়াক্ত নামাজের আজান ও ফজরের প্রথম আজান দেওয়ার দায়িত্বে থাকেন। শায়খ ইবরাহিম আল-মাদানি বিশেষভাবে ফজরের আজান ও তাকবির দেওয়ার জন্য পরিচিত ছিলেন।

জানা যায়, মসজিদুল হারামে তার সর্বশেষ আজান ছিল ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। আজান ছাড়াও হজ ও ঈদের তাকবিরসহ তার কণ্ঠের বিভিন্ন রেকর্ড সংরক্ষিত রয়েছে। শায়খ ইবরাহিম আল-মাদানি ১৩৯৭ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে পবিত্র কোরআন হিফজ করেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়ার মাধ্যমে শুরু হয় তার মুয়াজ্জিন জীবনের পথচলা।

১৪২৮ হিজরিতে মদিনার মসজিদ আল-মাদ্দাহতে আজানের দায়িত্ব পালন করেন। পরে ১৪৩৯ হিজরিতে আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান। মদিনায় বেড়ে ওঠার কারণে তিনি আজানের মাদানি রীতি ও সুরের সঙ্গে পরিচিত ছিলেন। পাশাপাশি মক্কায় অবস্থানের সময় মক্কি আজানের স্বতন্ত্র ধারার সঙ্গেও পরিচিত হন। মসজিদুল হারামের সাবেক মুয়াজ্জিন শায়খ আবদুল লতিফ মুল্লার কাছ থেকেও তিনি মক্কি আজানের ঐতিহ্য সম্পর্কে শেখার সুযোগ পান।

দীর্ঘ মুয়াজ্জিন জীবনে আজান ও তাকবিরের মাধ্যমে পবিত্র দুই নগরীর ইসলামী ঐতিহ্যের সঙ্গে যুক্ত ছিলেন শায়খ ইবরাহিম আল-মাদানি। তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মুসলিম বিশ্বের অনেকে। আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL