শিরোনাম

গোবিপ্রবিতে মধ্যরাতে ককটেল হামলা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গোবিপ্রবিতে মধ্যরাতে ককটেল হামলা ছবি: সংগৃহীত
গোবিপ্রবিতে মধ্যরাতে ককটেল হামলা ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) গেটের ভেতরে ও বাইরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়ক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এর মধ্যে একটি ককটেল গেটের বাইরের একটি গাছে লেগে বিস্ফোরিত হয়। অপরটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে বিস্ফোরিত হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত চলে যায়। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এতে গোপালগঞ্জের তিনটি আসনের সংসদ সদস্যদের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। তার দাবি, অনুষ্ঠানকে সামনে রেখে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কোনো একটি দুষ্কৃতকারী মহল এ ঘটনা ঘটিয়েছে।

তিনি ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL