শিরোনাম

এনআইডির ভুলে আটকে থাকা বেতন পাবেন শিক্ষক কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এনআইডির ভুলে আটকে থাকা বেতন পাবেন শিক্ষক কর্মচারীরা ছবি: সংগৃহীত
এনআইডির ভুলে আটকে থাকা বেতন পাবেন শিক্ষক কর্মচারীরা ছবি: সংগৃহীত

এনআইডির তথ্যের ভুলের কারণে দীর্ঘ ১১ মাস ধরে বেতন ও বোনাস থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত যেসব শিক্ষক-কর্মচারী এনআইডির তথ্যের ভুলের কারণে এক বা একাধিক মাসের বেতন কিংবা বোনাস পাননি তাদের বকেয়া পরিশোধের ব্যবস্থা করা হয়েছে।

বুধবার ১৬ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্যানেলে আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত যেসব মাসের বেতন বা বোনাস পরিশোধ হয়নি সেসব মাসের বিল জমা দেওয়ার নতুন অপশন যুক্ত করা হয়েছে। ফলে প্রতিষ্ঠানগুলো মাসওয়ারি বকেয়া বিল সাবমিট করতে পারবে।

তবে সময়মতো বিল সাবমিট করার পর ব্যাংকের তথ্যের ভুলের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ব্যাংকে জমা না হয়ে ফেরত এলে সেটিকে বাউন্স ব্যাক হিসেবে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে বকেয়া হিসেবে নতুন করে বিল সাবমিট করার প্রয়োজন নেই। মাউশি জানিয়েছে ‘ইএফটি স্যালারি বাউন্স’ অপশনে সংশ্লিষ্ট ব্যক্তির নাম যুক্ত হওয়ার পর ব্যাংকসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে সংশোধন করা হলে বাউন্স ব্যাক হওয়া অর্থ পুনরায় পাঠানো হবে।

মাউশির নির্দেশনা অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বর ২০২৬ মাসের এমপিও বিল সাবমিট করতে হবে। একই সময়ের মধ্যে প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত বকেয়া মাসগুলোর বিলও মাসওয়ারি জমা দিতে বলা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

বিষয়:

এনআইডি বেতন
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL