বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকির ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার ৫ অক্টোবর সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। একটি ই-মেইল বার্তায় মঙ্গলবার ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমিন জানান, নিরাপত্তার জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সেখানে পুলিশের উপস্থিতি আরও বাড়ানো হবে। পাশাপাশি থানা পুলিশের সঙ্গে একাধিক গোয়েন্দা সংস্থাও বিষয়টি তদন্ত করছে। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের একটি ই-মেইল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়। বার্তায় মঙ্গলবার ৬ অক্টোবর বেলা ১১টার দিকে একাধিক বোমা হামলার কথা বলা হয়। হুমকির ই-মেইল পাওয়ার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নেয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানায়। এদিকে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবির খান জানিয়েছেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই। তিনি বলেন, এটি সম্ভাব্য কোনো হুমকি...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষ ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী। গত রোববার...
টাইমস হায়ার এডুকেশনের বা টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে একই ব্যান্ডে...
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’ এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ...
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তি সংসদের যুগ্ম সাধারণ...
পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তি ষষ্ঠ থেকে ভর্তি পরীক্ষা
সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নিয়মে বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী...
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল মিছিল
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদী মোটরসাইকেল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।...
তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড....
এনআইডির ভুলে আটকে থাকা বেতন পাবেন শিক্ষক কর্মচারীরা
এনআইডির তথ্যের ভুলের কারণে দীর্ঘ ১১ মাস ধরে বেতন ও বোনাস থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন সুযোগ দিয়েছে মাধ্যমিক ও...
ইবির হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ শিবিরের আট দাবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের অপসারণ এবং মেধার ভিত্তিতে সিট বরাদ্দসহ আট দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা...