শিরোনাম

শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়নে শিক্ষকদের নির্দেশ

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়নে শিক্ষকদের নির্দেশ ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়নে শিক্ষকদের নির্দেশ ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা পাঠে কতটা বুঝতে পারছে, তা নিয়মিত মূল্যায়ন করে পাঠদান পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার ২১ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষকদের উদ্দেশে এ বার্তা দেন তিনি।

পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতার শুরু থেকেই নিজের কাজ নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি অধ্যায় পড়ানোর পর শিক্ষককে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, কতজন শিক্ষার্থী বিষয়টি বুঝেছে এবং যারা বুঝতে পারেনি, তাদের বোঝানোর জন্য পাঠদানে কী পরিবর্তন আনা প্রয়োজন।

তিনি আরও বলেন, একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করা ঠিক নয়। শিক্ষার্থীদের কাজ, প্রশ্ন ও ভুল থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে নিজের পাঠদান পদ্ধতি উন্নত করা শিক্ষকতার গুরুত্বপূর্ণ চর্চা।

শিক্ষামন্ত্রীর এই বার্তায় শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়ন এবং পাঠদানের কার্যকারিতা যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে। শুধু পাঠ শেষ করাই নয়, শিক্ষার্থীরা বিষয়বস্তু কতটা আয়ত্ত করতে পারছে, সেটিও শিক্ষকদের বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

শিক্ষার্থীদের মধ্যে শেখার ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে। কেউ দ্রুত বুঝতে পারে, আবার কারও একই বিষয় বুঝতে বেশি সময় বা ভিন্নভাবে ব্যাখ্যার প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া, প্রশ্ন ও ভুল বিশ্লেষণ করে পাঠদানের কৌশল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রী।

শিক্ষা সংশ্লিষ্টদের কাছে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান এবং শিক্ষার্থীদের শেখার অগ্রগতি যাচাই গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষকের নিয়মিত আত্মমূল্যায়ন শিক্ষার্থীদের দুর্বলতা শনাক্ত করতে এবং শেখার পরিবেশ উন্নত করতে সহায়তা করতে পারে।

শিক্ষামন্ত্রীর এই আহ্বারের মূল বার্তা হলো, পাঠদানকে আরও কার্যকর করতে শিক্ষকদের নিজেদের পদ্ধতি পর্যালোচনা করতে হবে। শিক্ষার্থীরা বুঝতে পারছে কি না, তা যাচাই করে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনতে হবে পাঠদানে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL