শিরোনাম

৪৪ জলকপাট খুলেও বাড়ছে তিস্তার চাপ, আতঙ্কে নদীপাড়ের মানুষ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
৪৪ জলকপাট খুলেও বাড়ছে তিস্তার চাপ ছবি: সংগৃহীত
৪৪ জলকপাট খুলেও বাড়ছে তিস্তার চাপ ছবি: সংগৃহীত

ভারি বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে সোমবার সকাল ৯টায় তিস্তার পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার, যা বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচে। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পাউবোর কর্মকর্তারা জানিয়েছেন, উজান থেকে পানি প্রবাহ অব্যাহত থাকায় নদীর পানি আরও বাড়তে পারে। তাই নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এর আগে গত ১৩ জুলাই তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে উঠে প্রায় ১৫ ঘণ্টা ধরে প্রবাহিত হয়। এতে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয় কৃষিজমি, বীজতলা ও বসতবাড়ি।

এদিকে আগের বন্যার পানি পুরোপুরি না নামতেই নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় নদীপাড়ের মানুষের মধ্যে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে আমন মৌসুমের চারা রোপণের প্রস্তুতি ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। অনেক জমিতে এখনও পানি জমে থাকায় চাষাবাদের কাজ শুরু করা সম্ভব হয়নি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL