শিরোনাম

বাড়ৈখালির এতিম শিশুদের উপর নির্যাতন ও সন্ত্রাসী হামলার প্রতিবাদ

সন্ত্রাসী মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সন্ত্রাসী মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত ছবি: বাংলাদেশ যুগান্তর
সন্ত্রাসী মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত ছবি: বাংলাদেশ যুগান্তর

রাজধানীর হাজারীবাগের বাড়ৈখালিতে নির্মাণাধীন শেল্টার হোম ও মাদ্রাসার আশ্রিত এতিম শিশুদের ওপর শারীরিক নির্যাতন, ভয়-ভীতি প্রদর্শন, প্রতিষ্ঠানে সন্ত্রাসী ভাঙচুর এবং মানবিক কাজে বাধা প্রদানের প্রতিবাদে অভিযুক্ত মিষ্টি জামাল ওরফে জামাল খানের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের এলাকাবাসী।

 

আজ সকালে হাজারীবাগের মূল সড়কে বাড়ৈখালির স্থানীয় সচেতন নাগরিক সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাধারণ এলাকাবাসী এবং নির্যাতিত এতিম শিশুদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী এতিম শিশুরা নিজেদের ওপর ঘটে যাওয়া অমানবিক আচরণের বর্ণনা তুলে ধরে কান্নায় ভেঙে পড়ে। তারা জানায়, গলির রাস্তায় স্বাভাবিক খেলাধুলার সময় মিষ্টি জামাল তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন, গায়ে হাত তোলেন, হুমকি দিয়ে তাড়িয়ে দেন এবং তাদের খেলার জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নিজের বাসায় আটকে রাখেন।

 

 

এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বাড়ৈখালি এলাকায় অসহায় ও এতিম বাচ্চাদের জন্য যে প্রতিষ্ঠানটি গড়ে উঠছে, সেখানে এই ধরনের বর্বর ও সন্ত্রাসী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মিষ্টি জামাল কেবল অবোধ এতিম শিশুদের ওপর নির্যাতন ও তাদের খেলনা ছিনতাই-ই করেননি, বরং এলাকায় সন্ত্রাসী এনে প্রতিষ্ঠানের কক্ষ ভাঙচুর করেছেন এবং সার্বিক উন্নয়নমূলক কাজে ক্রমাগত বাধা সৃষ্টি করছেন। এর আগেও তিনি এলাকার সাধারণ মানুষের জন্য আয়োজিত বিনামূল্যে ইফতার বিতরণ কর্মসূচিতে বাধা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন।

 

বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজের একের পর এক অপকর্ম ঢাকতে এবং এলাকায় বিশৃঙ্খলা জিইয়ে রাখতে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন স্থানে ও সামাজিক মাধ্যমে অন্যায় অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। একজন অপরাধীর এমন দুঃসাহস এলাকাবাসীর নিরাপত্তা ও সামাজিক শান্তি বিনষ্ট করছে।

সমাবেশ থেকে বাড়ৈখালির সর্বস্তরের এলাকাবাসী প্রশাসনের কাছে অবিলম্বে অভিযুক্ত মিষ্টি জামালকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং এতিম শিশুদের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় এলাকার শান্তি রক্ষায় স্থানীয়দের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL