মাত্র ২০ টাকার লটারির টিকিট। আর সেই টিকিটেই ৩০ লাখ টাকা জয়ের দাবি করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃষক হানিফ মিয়া। তবে তিনি এখনই চূড়ান্ত বিজয়ী নন। বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাচাই-বাছাই শেষ হওয়ার পরই নিশ্চিত হবে তার ভাগ্য। হানিফ মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের আবদুর কুদ্দুসের ছেলে। স্থানীয় একটি ফার্মেসিতে কাজ করার পাশাপাশি হাঁসের খামার ও কৃষিকাজ করে সংসার চালান তিনি। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির জাতীয় লটারি-২০২৬-এর ড্র অনুষ্ঠিত হয় গত ১৯ জুলাই। এতে ৩০ লাখ টাকার প্রথম পুরস্কারের বিজয়ী নম্বর ঘোষণা করা হয়—‘গ-০১৬৪৩৬৪’। হানিফের দাবি, এই নম্বরের মূল টিকিটটি রয়েছে তার কাছেই। শুক্রবার বিকেলে নিজ বাড়িতে তিনি জানান, মহেশপুর বাজার থেকে ২০ টাকা করে দুটি টিকিট কিনেছিলেন। পরে অনলাইনে ফলাফল দেখার সময় একটি টিকিটের নম্বর প্রথম পুরস্কারের সঙ্গে মিলে যায়। এরপর মূল টিকিট নিয়ে সংশ্লিষ্ট কার্যালয়ে গেলে সেটি প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়। হানিফ বলেন, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে দিন কাটছে তার। সত্যিই যদি ৩০ লাখ টাকা...
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সরকার পতনের পর সারাদেশে যখন চরম প্রশাসনিক...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসন থেকে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানা গেছে, ফেনী-১, বগুড়া-৭ ও...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেল...
এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৭ জন। সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ...
ফেব্রুয়ারিতেই নির্বাচন, সংকল্প পুনর্ব্যক্ত করল সরকার
জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ...
আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত, হতাহত আরও বাড়ার শঙ্কা
আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরীফে শক্তিশালী ভূমিকম্পে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ। সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে ৬...
আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে
রাশিয়া ও চীনও গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও দেশ দুটি তা প্রকাশ্যে...
ভারত-পাকিস্তান উত্তেজনা, রাজস্থান সীমান্তে ‘ত্রিশুল’ নামে ভারতের সামরিক মহড়া