শিরোনাম

ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে রয়েছেন হাজেরা বেগম, শাহজাহান, রমজান, জাহানারা ও কুলসুমা। এ ছাড়া অজ্ঞাত এক শিশুও নিহত হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, হাসপাতালের নতুন ভবনের শিশু ওয়ার্ডে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের কারণে ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

এ সময় অনেকে দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করলে সেখানে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন নিচে পড়ে গেলে তাদের ওপর দিয়ে অন্যরা চলে যাওয়ায় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে লিফটের কন্ট্রোল রুমের বৈদ্যুতিক মেশিনে ওভারহিট বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের নিরাপত্তাকর্মী, স্টাফ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনে প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেন। অগ্নিকাণ্ডের পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষ।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL