শিরোনাম

ইরানে ভিন্নমত দমনে মৃত্যুদণ্ডের ব্যবহার বাড়ছে: অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইরানে ভিন্নমত দমনে মৃত্যুদণ্ডের ব্যবহার বাড়ছে: অ্যামনেস্টি ছবি: সংগৃহীত
ইরানে ভিন্নমত দমনে মৃত্যুদণ্ডের ব্যবহার বাড়ছে: অ্যামনেস্টি ছবি: সংগৃহীত

ভিন্নমত দমনে ইরানি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ডের ব্যবহার আরও বাড়িয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত এক সপ্তাহে অন্তত পাঁচজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে আমির হোসেইন সাফারি ও আবোলফাজল সেপাহিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে দাবি করেছে অ্যামনেস্টি।

সংস্থাটির মতে, ইরানে বিক্ষোভ দমন এবং রাজনৈতিক বিরোধীদের ভয় দেখাতে মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অ্যামনেস্টি আরও জানিয়েছে, বর্তমানে অন্তত ৬০ জন মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন। তাদের মধ্যে তিনজনকে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিল বলে দাবি করেছে সংস্থাটি।

অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক হেবা মোরায়েফ বলেন, ইরানি কর্তৃপক্ষ ভিন্নমত দমন এবং নিজেদের ক্ষমতার বার্তা দিতে দ্রুতগতিতে মৃত্যুদণ্ড কার্যকর ও মৃত্যুদণ্ডের রায় দিচ্ছে। সংস্থাটির দাবি, চলতি বছরের শুরু থেকে জানুয়ারির বিক্ষোভ-সংশ্লিষ্ট অভিযোগে অন্তত ২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে আরও ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তবে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর বন্ধে জরুরি কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL