শিরোনাম

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট ছবি: সংগৃহীত
বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনের পর ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে।

উৎপাদনে যাওয়ার আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে শেষ হয়েছে বলে জানা গেছে। এই অনুমোদনের ফলে রূপপুরের প্রথম ইউনিটে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া শুরু করার সুযোগ তৈরি হয়েছে।

এই প্রক্রিয়ায় চুল্লির ভেতরে ধীরে ধীরে নিয়ন্ত্রিত ও নিরাপদভাবে শক্তি উৎপাদন শুরু হবে। পরবর্তীতে উৎপাদিত সেই শক্তি বিদ্যুৎ ব্যবস্থায় যুক্ত করার প্রক্রিয়া এগিয়ে যাবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের এই চূড়ান্ত অনুমোদন বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL