শিরোনাম

পোশাক নিয়ে বিতর্কে কৃতি শ্যানন বললেন সংস্কৃতি মনের মধ্যে

বিনোদন ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোশাক নিয়ে বিতর্কে কৃতি শ্যানন বললেন সংস্কৃতি মনের মধ্যে ছবি: সংগৃহীত
পোশাক নিয়ে বিতর্কে কৃতি শ্যানন বললেন সংস্কৃতি মনের মধ্যে ছবি: সংগৃহীত

রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে পোশাক নিয়ে তৈরি হওয়া পুরোনো বিতর্কের প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। অভিনেত্রী জানিয়েছেন, তার পরনের পোশাকের একটি অংশ কীভাবে এত বড় আলোচনার বিষয় হয়ে উঠেছিল, তা এখনো বিশ্বাস করতে পারেন না তিনি।

সম্প্রতি অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে কথোপকথনে সেই বিতর্কের প্রসঙ্গ ওঠে। কৃতি বলেন, তার পরনের চোলি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনাসভা বসেছিল—এ বিষয়টি তিনি এখনো বিশ্বাস করতে পারেন না। কারিনাও তার কথায় সম্মতি জানান।

বিতর্কের সূত্রপাত হয়েছিল একটি গহনা সংস্থার রাখিবন্ধনের বিজ্ঞাপনকে ঘিরে। বিজ্ঞাপনে কৃতিকে তার ভাইকে রাখি পরাতে দেখা যায়। একইসঙ্গে নিজের পোষ্য কুকুরকেও রাখি পরিয়েছিলেন তিনি। বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর একাংশের নেটিজেন কৃতির পোশাক নিয়ে প্রশ্ন তোলেন। তাদের দাবি ছিল, রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে তার পোশাক যথাযথ নয়। পোশাকের পাশাপাশি পোষ্য কুকুরকে রাখি পরানো নিয়েও আপত্তি ওঠে।

পরে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে কৃতি সামাজিক মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, সময়ের পরিবর্তনের পরও কেন নারীদের কী পোশাক পরা উচিত, তা নিয়ে এত আলোচনা হয়।

কৃতির ভাষ্য অনুযায়ী, সময়ের সঙ্গে ভারতীয় পোশাকের ধরন বদলেছে। তবে কোনো নারীর পোশাক দেখে তার সংস্কৃতি বিচার করা উচিত নয়। তার মতে, সংস্কৃতি ও ঐতিহ্য শুধু পোশাকের মধ্যে নয়, মানুষের মন ও মূল্যবোধের মধ্যেও থাকে। রাখিবন্ধনের সেই বিজ্ঞাপন ঘিরে তৈরি হওয়া বিতর্কের কয়েক বছর পর আবারও বিষয়টি সামনে আসায় কৃতি শ্যাননের পুরোনো বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL