শিরোনাম

শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ ছবি:
শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ ছবি:

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মার্কিন সেনাবাহিনীর বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ, রোববার। এবারের মহড়ায় দুই দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নিচ্ছেন। মার্কিন দূতাবাস জানিয়েছে, যৌথ এ মহড়ার মূল লক্ষ্য দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা আরও জোরদার করা এবং বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করা।

এবারের মহড়ায় জঙ্গলাঞ্চলে অভিযান, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা বা কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে দুই দেশের সেনাসদস্যরা একে অপরের কৌশল, দক্ষতা এবং কার্যপদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘টাইগার লাইটনিং ২৬’ ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর উদ্দেশ্য পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, সামরিক প্রস্তুতি বৃদ্ধি এবং দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা উন্নত করা। ২০১৭ সালে শুরু হওয়া এই দ্বিপক্ষীয় সামরিক মহড়া কোভিড-১৯ মহামারির সময় সাময়িকভাবে বন্ধ থাকলেও, গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।

এবারের মহড়ায় শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের অনুশীলনও থাকবে। সমাপনী পর্বে আয়োজন করা হবে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ। সামরিক দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করতেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এই যৌথ মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL