শিরোনাম

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৩২০ কোটি টাকার ট্যাব কিনছে সরকার

সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ডিজিটাল ব্যবস্থাপনা

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৩২০ কোটি টাকার ট্যাব কিনছে সরকার ছবি: সংগৃহীত
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৩২০ কোটি টাকার ট্যাব কিনছে সরকার ছবি: সংগৃহীত

দেশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, যাচাই ও ডিজিটাল ব্যবস্থাপনার জন্য ৩২০ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকার অ্যান্ড্রয়েড ট্যাব কিনছে সরকার। বাংলাদেশ নৌবাহিনীর অধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের কাছ থেকে এসব ট্যাব কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘স্ট্রেংদেনিং সোশ্যাল প্রটেকশন ফর ইমপ্রুভড রেজিলিয়েন্স, ইনক্লুশন অ্যান্ড টার্গেটিং’ প্রকল্পের আওতায় এসব ট্যাব কেনা হবে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে সম্ভাব্য উপকারভোগীদের তথ্য সংগ্রহ, যাচাই এবং ডিজিটালভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনায় এসব ডিভাইস ব্যবহার করা হবে। সরকারের লক্ষ্য হলো সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করা এবং প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করা।

এদিকে একই বৈঠকে চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্যপ্রযুক্তি অবকাঠামো স্থানান্তর, পুনঃস্থাপন ও সচল রাখার কাজে ২ কোটি ২৩ লাখ ৭৩ হাজার ৫৮৮ টাকার ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজের মূল চুক্তিমূল্য ছিল ৮ কোটি ৬৮ লাখ ৪৭ হাজার টাকা। ভেরিয়েশনের পর সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১০ কোটি ৯২ লাখ ২০ হাজার ৫৮৮ টাকা।

অন্যদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার সঙ্গে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সংযোগকারী সড়ক উন্নয়ন প্রকল্পের একটি প্যাকেজে পুনঃদরপত্র আহ্বানের প্রস্তাবও বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL