শিরোনামঃ

গাজীপুরে জামায়াতের শিক্ষাশিবিরে ডা. শফিকুর রহমানের দিকনির্দেশনা

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গাজীপুরে জামায়াতের শিক্ষাশিবিরে ডা. শফিকুর রহমানের দিকনির্দেশনা ছবি: সংগৃহীত
গাজীপুরে জামায়াতের শিক্ষাশিবিরে ডা. শফিকুর রহমানের দিকনির্দেশনা ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গাজীপুরে জেলা ও মহানগর পর্যায়ের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার শফিপুরের একটি স্থানীয় হলে শুরু হওয়া এ শিক্ষাশিবির আগামী শনিবার (১৮ জুলাই) পর্যন্ত চলবে।

শুক্রবার সকালে শিক্ষাশিবিরের দ্বিতীয় দিনের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অংশগ্রহণকারী নেতাদের উদ্দেশে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুমের সঞ্চালনায় আয়োজিত এ অধিবেশনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানি ও ড. মাওলানা ছামিউল হক ফারুকিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মাদ জামাল উদ্দিন এবং জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দও শিক্ষাশিবিরে অংশ নেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষাশিবিরে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

এলাকার খবর

সম্পর্কিত