পিরোজপুর ভান্ডারিয়া বাসস্ট্যান্ড কালিমা চত্তর এলাকার মঞ্জু মোল্লার মার্কেট থেকে ৫ অক্টোবর ২০২৬ ইং সোমবার বাথরুমের নোংরা পানি সরাসরি রাস্তায় ফেলে পরিবেশ ও জনস্বাস্থ্য বিঘ্নিত করার অভিযোগে মোঃ আল আমিন (২৪) পিতাঃ মোঃ নুরুল ইসলাম, সাং- তারাবুনিয়া, রাজাপুর, ঝালকাঠি কে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জানা গেছে, মার্কেটের বাথরুমের নোংরা পানি সরাসরি সড়কের ওপর ফেলে দেওয়ার ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। একই ধরনের অপরাধ বারবার সংঘটিত হওয়ায় বিষয়টি প্রশাসনের নজরে আসে। এ ঘটনায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৪র্থ তফসিলের ১০ ক্রমিকের অপরাধ বিবেচনায় ১০৯ ধারা মোতাবেক ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২,০০০/- (বারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
ভোলার লালমোহনের পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘‘লালমোহন রিপোর্টার্স ইউনিটি”র পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর লালমোহন রিপোর্টার্স ইউনিটির...
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুর ভান্ডারিয়ায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার পবিত্র সিরাতুন নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী...
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বখাটেদের উৎপাত, মাদক সেবন, ইভটিজিং, কিশোর গ্যাং ও অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে...
পিরোজপুর ভান্ডারিয়ায় আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ রোজ মঙ্গলবার বিদ্যালয়ে পাঠদান চলাকালীন উত্তর শিয়ালকাঠী এলাকায় বিদ্যালয়ের বাহিরে একটি বন্ধ সমিতির...
পাঠদান চলাকালে পার্কে ৭ শিক্ষার্থী, ইউএনওর হস্তক্ষেপে অভিভাবকের কাছে হস্তান্তর
পিরোজপুর ভান্ডারিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলমান সময়ে থানা শিশু পার্কে আজ ২৭ সেপ্টেম্বর রোজ রবিবার স্কুল, কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থী...
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট
পিরোজপুরের ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন ও পরিচয়হীন মোটরসাইকেলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান...
ভান্ডারিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, গ্রেপ্তার ১
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মো. শাহজালাল আকন (৫৫) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে...
ভাণ্ডারিয়ায় বিহারী স্কুলে শিক্ষক ও ছাত্রের ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি করা শিক্ষার্থীর ক্ষমা প্রার্থনা
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ধূমপানের প্রতিবাদ করতে গিয়ে এক শিক্ষার্থীকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা...
বরিশাল সাত মাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাদক ব্যবসায়ী ওলিউর গ্রেফতার
গতকাল দিবাগত রাতে বরিশাল বিমানবন্দর থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতমাইলে অলিউর রহমান নামক এক...