জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশ নেন তিনি। এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে এই প্রাতরাশের আয়োজন করা হয়।
প্রাতরাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
আরও পড়ুন,
- মিউজের প্রথম ১২ দিনের ইনস্টল চ্যাটজিপিটির চেয়ে বেশি
- ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দিতে ইরানের প্রস্তাব
- শেষ ম্যাচে মেসির জার্সিতে থাকছে বিশেষ চমক
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিউইয়র্কে বিএনপির নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরাও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্বাগত জানান। হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলের সামনে ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে তারা জড়ো হন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল রয়েছে। সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।