শিরোনাম

মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতা রাজীবের সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতা রাজীবের সহযোগী গ্রেপ্তার ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতা রাজীবের সহযোগী গ্রেপ্তার ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা তারেকুজ্জামান রাজীবের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম কবির হোসেন। তিনি বসিলা ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। বুধবার দিবাগত রাতে মোহাম্মদপুরের বসিলা উত্তর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, কবির হোসেন মোহাম্মদপুর আওয়ামী লীগের সদস্যসচিব তারেকুজ্জামান রাজীবের সহযোগী হিসেবে কাজ করতেন। রাজীবের নির্দেশে ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায় মিছিল, ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন, 

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা কবির হোসেনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার আওয়ামী লীগের সাংগঠনিক পদ সম্পর্কেও পুলিশ তথ্য পেয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার কবির হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL