শিরোনাম

৩০টির বেশি ব্যাংকে এটিএম কার্ড ও ফান্ড ট্রান্সফার বন্ধ

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
৩০টির বেশি ব্যাংকে এটিএম কার্ড ও ফান্ড ট্রান্সফার বন্ধ ছবি: সংগৃহীত
৩০টির বেশি ব্যাংকে এটিএম কার্ড ও ফান্ড ট্রান্সফার বন্ধ ছবি: সংগৃহীত

কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম আপগ্রেড ও মাইগ্রেশনের কারণে দেশের ৩০টির বেশি ব্যাংকের বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িক বন্ধ থাকছে। ব্যাংকভেদে সেবার ধরন ও বন্ধ থাকার সময় ভিন্ন হলেও এটিএম, কার্ড, ফান্ড ট্রান্সফার, ই-কমার্স ও বাংলা কিউআরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সেবা ব্যাহত হবে। এতে জরুরি প্রয়োজনে লেনদেন করতে গিয়ে গ্রাহকদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এনআরবিসি ব্যাংক, কৃষি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এসবিএসি ব্যাংক, ব্যাংক এশিয়া ও ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক গ্রাহকদের এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন ও সিস্টেম মাইগ্রেশনের কারণে নির্দিষ্ট সময়ে কিছু সেবা বন্ধ থাকবে। একটি ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত কিউ-ক্যাশের আওতাভুক্ত এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের লেনদেন এবং পিওএস সেবা বন্ধ থাকবে। তবে ডেবিট কার্ডসহ কিছু বিকল্প সেবা চালু থাকবে।

এনআরবিসি ব্যাংক জানিয়েছে, একই সময়ে এটিএম ও সিআরএম, ডেবিট-ক্রেডিট কার্ডের লেনদেন, ফান্ড ট্রান্সফার ও বাংলা কিউআর সেবা সাময়িক বন্ধ থাকবে। তবে এনআরবিসি প্ল্যানেট অ্যাপের মাধ্যমে বিকাশ, নগদ ও উপায়ে ফান্ড ট্রান্সফারের সুবিধা চালু থাকবে। কিউ-ক্যাশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৩৭টি ব্যাংক এ নেটওয়ার্কের আওতায় সেবা নিচ্ছে। ফলে একই সময়ে বিপুলসংখ্যক ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা সীমিত থাকায় গ্রাহকদের ওপর এর প্রভাব পড়তে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এ কারণে নেটওয়ার্কটির আওতাভুক্ত ব্যাংকগুলোর কিছু সেবা সাময়িক বন্ধ থাকবে। তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আগে থেকে জানানো হয়নি। তবে ব্যাংকগুলোকে গ্রাহকদের আগেই নোটিশের মাধ্যমে বিষয়টি জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। এতে গ্রাহকেরা প্রয়োজন অনুযায়ী বিকল্প ব্যবস্থা নিতে পারবেন এবং ভোগান্তি কমানো সম্ভব হবে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL