শিরোনাম
Icon কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস Icon ভাণ্ডারিয়ায় নকল-ভেজাল খাদ্য ও ভোগ্যপণ্যের দুই কারখানায় অভিযান, ২ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা Icon ভান্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা: আহ্বায়ক  শামসুল হক খোকন, সদস্য সচিব মেহেদী হাসান Icon কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস Icon ভাণ্ডারিয়ায় নকল-ভেজাল খাদ্য ও ভোগ্যপণ্যের দুই কারখানায় অভিযান, ২ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা Icon ভান্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা: আহ্বায়ক  শামসুল হক খোকন, সদস্য সচিব মেহেদী হাসান

ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ নিয়ে ভারতে বাড়ছে ‘ককরোচ’ আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ নিয়ে ভারতে বাড়ছে ‘ককরোচ’ আন্দোলন ছবি: সংগৃহীত
ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ নিয়ে ভারতে বাড়ছে ‘ককরোচ’ আন্দোলন ছবি: সংগৃহীত

ভারতে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ বা এসআইআর কার্যক্রমকে কেন্দ্র করে শুরু হওয়া ‘ককরোচ’ আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। ছাত্র সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি এখন আন্দোলনে যুক্ত হচ্ছেন অভিনেতা লেখক শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার পরিচিত ব্যক্তিরা। বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বড় সমাবেশে অভিনেতা প্রকাশ রাজ ও ইউটিউবার ধ্রুব রাঠীর অংশগ্রহণে বিষয়টি আরও আলোচনায় এসেছে।

আন্দোলনকারীদের অভিযোগ, এসআইআর কার্যক্রমের মাধ্যমে ভোটার তালিকা থেকে যোগ্য মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ককরোচ জনতা পার্টি বা সিজেপি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর বাতিলের দাবি জানিয়ে আসছে। নির্বাচন কমিশন অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, মৃত স্থানান্তরিত দ্বৈত ও অযোগ্য ভোটারদের শনাক্ত করতেই পুনর্নিরীক্ষণ করা হচ্ছে।

বৃহস্পতিবার বেঙ্গালুরুর কর্মসূচিতে এসআইআর নিয়ে ‘জনতার আদালত’ আয়োজন করা হয়। সেখানে কথিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের বক্তব্য শোনার আয়োজন করে সিজেপি। পরে প্রতীকী ‘চপ্পল প্রতিবাদ’ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রকাশ রাজ ও ধ্রুব রাঠীর উপস্থিতি আন্দোলনটির প্রতি বিনোদন অঙ্গনের কিছু পরিচিত মুখের সমর্থনকে সামনে এনেছে। ধ্রুব রাঠী তার বক্তব্যে এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলেন। প্রকাশ রাজও ভোটার তালিকা ও ভোটাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে আরও বড় কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। এর আগে দিল্লি ও মুম্বাইয়েও এসআইআরবিরোধী কর্মসূচি হয়েছে। আন্দোলনের সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতাও বেড়েছে এবং কংগ্রেসসহ বিরোধী নেতারা দিল্লিতে বিক্ষোভে অংশ নিয়েছেন।

ফলে ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ এখন ভারতের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয় হয়ে উঠেছে। ১০ অক্টোবরের দিল্লির কর্মসূচিতে কতটা জনসমাগম হয় এবং আন্দোলনটি পরবর্তী সময়ে কোন দিকে যায়, সেদিকেই এখন নজর রয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL